Saptannoyi Crest
Friday, 7 July 2017
Thursday, 22 June 2017
Sunday, 18 June 2017
Saturday, 15 April 2017
প্রশান্ত সরকারের কলমে
ব-দ্বীপীয়
প্রশান্ত সরকার
-------------------------------------
মৃত্যু না মনস্তাপ, কোন শব্দে বেজে ওঠে বুক? আসলে আমিও সেই আরব্ধ নাবিক, দিশাহীন... তবু বাঁচার অবকাশ থেকে জন্ম নেয় স্বজনের দ্বীপ। চেতনারা অনুক্রমী হলে ঘন হয়ে আসে স্বভাবের পাড়া। নষ্ট হয়ে যাওয়া ততটা সহজ নয়, যতটা কম্পাস - এখন দিক নির্ণয়ের সময়, কোনদিকে জেগে আছে পাখি কিংবা বলতে পারো এখনও ফুলেরা লেলিহান।
#
যতদূর তাকাবে, ততদূরই শূন্যতা আমাদের। একটা ব্ল্যাকহোল থেকে যে দীর্ঘশ্বাস জন্ম নিতে পারে তার কোনও নামান্তর নেই। যতদূর ভেবে নিতে পারো ততদূরই পৌঁছে দেবে ঘুড়ি। যখন আকাশ ছাড়া আমরা কেউই ততটা উদার নই, যতটা উদার হলে একটা সূর্য জন্ম দেওয়া যায়...

মেঘনা চক্রবর্তীর একটি কবিতা
কিছুটা বয়স্ক হবে হলদে সকাল,
কিছুটা বয়স্ক হবে চাঁদের বাড়ীর উঠোন-ঘর-বাগান..
কিছুটা বয়স্ক হবো আমরা, ব্যক্তিগত রাগ-অনুরাগের আবদার-আদর..
ভালোবাসায় বয়স বাড়ুক নতুন বছর,
শুভ হোক নববর্ষ এর মুহূর্তক্ষণ......
কিছুটা বয়স্ক হবে চাঁদের বাড়ীর উঠোন-ঘর-বাগান..
কিছুটা বয়স্ক হবো আমরা, ব্যক্তিগত রাগ-অনুরাগের আবদার-আদর..
ভালোবাসায় বয়স বাড়ুক নতুন বছর,
শুভ হোক নববর্ষ এর মুহূর্তক্ষণ......
সুনৃতা মাইতির কলমে পয়লা বৈশাখ
১লা বৈশাখ
সুনৃতা মাইতি
কে যেন বলেছিল স্বপ্নের নাকি কোনও রং হয়না । গভীর ঘুমে তলিয়ে যাবার পথে স্বপ্ননগর আসে। আর সেই রঙহীন অবচেত দোলায় ঘুরে বেড়ায় মনগহন। কিন্তু আমি যে তখন প্রতিটি স্বপ্নে দিব্যি দেখেছি রঙের খেলা । শুধু স্বপ্ন তো নয়! বিবর্ণ সাদাকালো অ্যালবামে লুকিয়ে থাকা রঙের ছোঁয়া খুঁজে খুঁজে কত দুপুর কেটে গেছে ... কত সন্ধ্যার মরা আলোয় খুঁজে পেয়েছি রঙিন শব্দের কলতান.... কত রাতের নিকষ অন্ধকার ঢেকে গেছে রাতপরীদের রঙমিছিলে।
সেই রংরেজ সময়ের ঢং ছিল পুরোদস্তুর। আচ্ছা স্মৃতির কি কোনও নির্দিষ্ট রঙ আছে? কে যেন বলেছিল ধূসর । কিন্তু আমি তো চোখ বুজলেই বেশ দেখতে পাই স্মৃতির ক্যানভাসে ভেসে ওঠা সবুজ আবহ, বৃষ্টির জলে রূপোলী ঝিলিক , ভাদুরিয়া রোদের আগুনখেকো খর রঙ,আশ্বিনের নীল মাখা সফেদ প্রসন্নতা, অঘ্রাণের শীতমাখা আদুরে মুক্তো রঙের রোদ্দুর আর ফাগুনের পলাশ বরণ হ্যাংলামো।
এক একটা ফাল্গুণি বাসন্তি দুপুরে বয়ে যেত বেহিসাবি হাওয়া । খয়েরী ঝরা পাতার দল এলোমেলো ঘুরে বেড়াত এধারে ওধারে। অচেনা অজানা কোনও গলিপথ হাতছানি দিত আলগোছে।ওই দূরের আঁকাবাঁকা পথে কি যেন এক রঙিন নেশার হাতছানি।
আর চৈতি বিকেলের সর্বনেশে প্রহর শেষের খেলার রক্তাভ রঙ মেখে হারিয়ে যেত গোটা একটি বছর। পরদিন রাত পোহালেই পয়লা বৈশাখ । নতুন বছর । আমরা বলতাম একলা বৈশাখ ।সবাই হেসে কুটোপাটি হত।কেন!! ১লা তো লেখা থাকে কার্ডে। নববর্ষের কার্ডে। বৈশাখ বুঝি একলা ভারী ! ছোটো ছোটো হাতের তৈরী অপটু রঙচঙে কাগুজে কার্ডে ভুল বানান ভরা ট্যারাব্যাঁকা অক্ষর । হৃদয়ের প্রীতি ও শুভেচ্ছা ভরা । নীচে লেখা ১লা বৈশাখ । আর সণ , তারিখ । হৃদয়ের রঙ বুঝি লাল!
সময় বয়ে গেছে অনেক ! এখনও আশেপাশে কত রঙের খেলা নিরন্তর । তবুও ফ্যাকাসে হয়ে আসে রঙ। বড় সস্তার রঙ কি! নাকি কৃত্রিম! অথবা বোধহয় চোখের জ্যোতি কমে আসছে। চৈত্র শেষের পথ ধরে এখনও নিয়ম বেঁধে আসে বৈশাখ । পয়লা বৈশাখ । অথবা একলা বৈশাখ ।
শুভ আঢ্যর একটি কবিতা
ক্যালেণ্ডার ও লালদাগ
শুভ আঢ্য
শুভ আঢ্য
------------------------------ -----------------
প্রতিটা তারিখ তোমার মধ্যে
ঢুকিয়ে দিয়েছে একটা অন্তিমকাল
তুমি নতুনের কথা বলতে গিয়ে
পেরোতে পারছ না ক্যালেণ্ডারের শিরদাঁড়া...
তোমার লাল দাগের বাইরে ছুটি হচ্ছে নতুন
তারিখগুলোর, অথচ তুমি চেয়ে রয়েছ পুরোনোর দিকে
প্রতিটা ক্যালেণ্ডার তার সময়গত অন্তিমতার কথা জানে
একটা নতুন বাগানে যেভাবে ফল আসবে বলে
পাখীরা শান দেয় ঠোঁটে, সেভাবেই তুমি তাকিয়ে রয়েছ,
আর হাওয়া সেই নতুন বীজ তোমার গর্ভের বাইরে
ছড়িয়ে দিচ্ছে, তুমি ফল হয়ে উঠছ এবং অন্তিমতা
প্রোথিত করছ গর্ভে, আরও একটা বছর
তোমার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে অন্তিমকাল, যেখানে
তোমার লাল দাগের বাইরে ছুটি হচ্ছে নতুন
তারিখগুলোর, যদিও তুমি চেয়ে রয়েছ পুরোনোর দিকেই
Subscribe to:
Posts (Atom)